দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতারের রাজধানী দোহায় অবস্থান করলেও ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠকে বসবেন না যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।
সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে আল-আনসারি বলেন, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে দোহায় এসেছেন। এসব আলোচনায় ইরানের সঙ্গে চলমান আলোচনা-সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে।
তবে তিনি জোর দিয়ে বলেন, ‘তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য এখানে আসেননি।’
আল-আনসারি আরও জানান, ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ অর্থ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। আলোচনায় অগ্রগতির ওপর নির্ভর করেই ওই অর্থ ছাড়ের প্রক্রিয়া এগোবে।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, জলপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ওমানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কাতার।
সূত্র: সিএনএন
এমএস/